| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৪ ২১:১৫:৪৭
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হলেও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে। ফলে ছুটি আসলে ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখে পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা এলে তা জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যেহেতু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে, অথচ শিক্ষাপঞ্জিতে ছুটি ২৪ সেপ্টেম্বর লেখা রয়েছে, তাই তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজন হলে নতুন করে চিঠি জারি করবে মাউশি। ছুটি এগিয়ে আসায় বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ছুটির তারিখ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ ধরনের দিবসের ছুটির তারিখ শিক্ষাপঞ্জিতে আগাম অনুমানের ভিত্তিতে উল্লেখ করা হয়। ফলে বাস্তবে এক দিন আগে বা পরে ছুটি হতে পারে।

তিনি বলেন, নতুন কোনো নির্দেশনা এলে তা জানানো হবে। চাঁদ দেখার কারণে ছুটির তারিখে পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।

শিক্ষাপঞ্জিতে ২৪ সেপ্টেম্বর ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ রয়েছে।

এ কারণে দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হলে শিক্ষাপঞ্জিতে উল্লেখিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ত

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...