দুই সপ্তাহেও পে-স্কেলের গেজেট নেই, কেন এত দেরি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর গত ৩১ আগস্ট নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে।
তবে মন্ত্রিসভার অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়নি। এমনকি প্রজ্ঞাপনের খসড়াও এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খসড়াটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
দীর্ঘ ১০ বছর পর নতুন বেতন কাঠামো অনুমোদন পেলেও গেজেট প্রকাশে দেরি হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অনুমোদনের পরও বাস্তবায়ন প্রক্রিয়ায় দেরি হলে নতুন বেতন কাঠামোর সুফল পেতে আরও সময় লাগতে পারে।
কেন দেরি হচ্ছে
সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণত নির্দিষ্ট সময় পরপর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল অনুমোদন পাওয়ায় এবার সরকারি চাকরিজীবীদের প্রত্যাশাও বেশি।
তবে সাবেক আমলারা বলছেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর সরাসরি গেজেট প্রকাশ করা যায় না। এর আগে বেশ কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এসব প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ, কখনো আরও বেশি সময় লাগতে পারে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট প্রকাশের আগে বেশ কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ, এমনকি কখনো মাসও লেগে যেতে পারে। তবে দীর্ঘদিন পর নতুন পে-স্কেল অনুমোদন পাওয়ায় এবার মানুষের প্রত্যাশা বেশি থাকায় দেরি নিয়ে হতাশাও তৈরি হয়েছে।
খসড়া এখনো অর্থ মন্ত্রণালয়ে
মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়েই রয়েছে।
আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত সপ্তাহে তারা শুনেছিলেন, দুই-এক দিনের মধ্যেই অনুমোদিত পে-স্কেলের খসড়া ভেটিংয়ের জন্য পাঠানো হবে। কিন্তু এখনো সেটি তাদের হাতে পৌঁছায়নি।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি আটকে রাখার কারণে এমন হচ্ছে না। গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া অনুসরণ করতে সময় লাগছে। সামরিক-বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে বাস্তবায়ন করা হবে, সেসব বিষয়ও চূড়ান্ত করা হচ্ছে।
কী কী প্রক্রিয়া সম্পন্ন করতে হয়
সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ বলেন, মন্ত্রিসভায় পে-স্কেলের অনুমোদনের জন্য যে খসড়া পাঠানো হয়, সেখানে মূলত বিভিন্ন গ্রেডে কত টাকা বেতন-ভাতা বাড়ানো হবে, তার একটি সামগ্রিক প্রস্তাব থাকে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটিকে বিস্তারিত প্রজ্ঞাপনের খসড়ায় রূপ দিতে হয়।
প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন শ্রেণির ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, তার বিস্তারিত নির্দেশনা উল্লেখ করতে হয়। জনপ্রশাসনের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে কার্যকর হবে, সেটিও এতে স্পষ্ট করতে হয়।
এরপর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। সেখানে প্রস্তাবিত বেতন কাঠামোর সঙ্গে সংবিধান, চাকরি-সংক্রান্ত আইন বা বিধির কোনো বিরোধ আছে কি না, তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে প্রজ্ঞাপনে ব্যবহৃত শব্দ, বাক্য ও আইনি পরিভাষায় অস্পষ্টতা বা দ্ব্যর্থবোধকতা রয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।
এ ছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা ও সংবিধিবদ্ধ আদেশের খসড়াও চূড়ান্ত করতে হয়।
ভেটিং শেষে কী হবে
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপনের চূড়ান্ত খসড়া আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর অর্থ মন্ত্রণালয় সেটি সরকারি মুদ্রণালয় বা বিজি
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
