দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ যে দাম নির্ধারণ করেছে, বুধবার সকাল ১০টা থেকে তা কার্যকর রয়েছে। এরপর নতুন করে দাম সমন্বয়ের কোনো ঘোষণা না আসায় আজও একই দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ১৬৫ টাকা। এই মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে প্রায় ২ লাখ ২৩ হাজার ৫৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৪৫৫ টাকা। সে হিসাবে এক ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯১ হাজার ৯৯৮ টাকা।
আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৮৫ টাকা। এই হিসাবে এক ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৫৭ হাজার ২৬৯ টাকা।
ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা
সর্বশেষ দাম কমানোর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দরে প্রতি ভরিতে এই মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেটসহ অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে।
স্বর্ণের গহনা কিনলে ভ্যাট ও মজুরি দিতে হবে
বাজুসের নির্ধারিত দামের পাশাপাশি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, কাজের ধরন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
তাই দোকান থেকে স্বর্ণের গহনা কেনার সময় শুধু বাজুস নির্ধারিত স্বর্ণের দাম দিলেই হবে না। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যোগ হওয়ায় প্রতি ভরিতে ঘোষিত দামের চেয়ে ক্রেতার মোট খরচ কিছুটা বেশি হবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
