| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১২ ০৮:০৬:৫৪
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন আপগ্রেডেশনের কাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুটি অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিলেটে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিউবো জানিয়েছে, সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে সিলেট নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার গ্রাহকরা সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন। বিদ্যুৎ বন্ধের আওতায় থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে জানিয়েছে বিউবো।

গাজীপুরে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

অন্যদিকে, গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসেবার মান উন্নত করা এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১১ কেভি ফিডার ছোট করার কাজ করা হবে।

এ সময় বিদ্যুৎ লাইন আপগ্রেডেশন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজ চলবে। ফলে নির্ধারিত এলাকার গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে হবে।

ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জরুরি এসব কাজ সম্পন্ন করার কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ শেষ হওয়ার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...