আজকের স্বর্ণের বাজারদর; ২৭ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। সব মিলিয়ে প্রতি ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। ফলে সোনা কেনার আগে নতুন দর জানতে চাইছেন ক্রেতারা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে সোনা।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারিত রয়েছে আগের ঘোষণা অনুযায়ী।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার মূল্য হলো:
-
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
-
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
এখানে এক ভরি সোনার পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। গহনা কেনার সময় নকশা অনুযায়ী মজুরি ও প্রযোজ্য অন্যান্য খরচের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
বাজুসের ধারাবাহিক মূল্য সমন্বয়ের ফলে কয়েক দফায় কমেছে সোনার দাম। এর আগে ২৩ অক্টোবর প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। তার আগের দিন, ২২ অক্টোবরও সোনার দাম কমিয়েছিল সংগঠনটি। ওই দফায় প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৮০ টাকা।
এ ছাড়া ১৩ অক্টোবর প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
রাকিব/
