| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৭ ১৮:৩৬:৩৮
এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আট মাস প্রায় শেষ। বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও পাঁচ দিন সরকারি ছুটি। এর মধ্যে একটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তবে পরিকল্পনা করে এক দিন ঐচ্ছিক বা ব্যক্তিগত ছুটি নিলে অক্টোবরে টানা পাঁচ দিন এবং ডিসেম্বরে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি রয়েছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

২৭ আগস্ট পর্যন্ত বছরের অধিকাংশ সরকারি ছুটি শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচটি সরকারি ছুটি।

সেপ্টেম্বরে জন্মাষ্টমীর ছুটি

আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি শুক্রবার হওয়ায় এটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। ফলে এ উপলক্ষে অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর, বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানো সম্ভব হবে।

অর্থাৎ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত মোট পাঁচ দিন ছুটি পাওয়া যেতে পারে।

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিন সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর, বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর, শুক্রবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হবে।

তবে ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানো সম্ভব হবে।

ফলে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের সামনে এক দিন ছুটি নিয়ে অক্টোবরে পাঁচ দিন এবং ডিসেম্বরে চার দিন টানা ছুটি কাটানোর দুটি সুযোগ রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...