| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জঙ্গলে ৫ ঘণ্টা বৃষ্টিতে, নেপালে আটকে খরাজ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৭ ১৪:৪৮:৪৯
জঙ্গলে ৫ ঘণ্টা বৃষ্টিতে, নেপালে আটকে খরাজ

নিজস্ব প্রতিবেদক: নেপালে বাংলা সিনেমার শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। দেশটির পোখরায় অবস্থান করা এই অভিনেতা প্রবল বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ফিরতে পারছেন না। আজ (২৭ আগস্ট) ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামীকাল ফেরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে খরাজ মুখোপাধ্যায় বলেন, নেপালে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই শুটিং করতে গিয়ে তাদের বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

অভিনেতার ভাষ্য, আগের দিন প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে থাকতে হয়েছে তাদের। এমন পরিস্থিতির মধ্যেই শুটিংয়ের ব্যবস্থা করা হয়। শুধু একবার নয়, বারবারই বৃষ্টির কারণে শুটিং ব্যাহত হয়েছে।

খরাজ জানান, ২৭ আগস্ট সকালে কাঠমান্ডু থেকে ফেরার কথা ছিল তাদের। সে অনুযায়ী আগেই নন-রিফান্ডেবল বিমান টিকিটও করা হয়েছিল। তাই ২৬ আগস্টের মধ্যেই দ্রুত শুটিং শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছিলেন তিনি।

তবে শুটিং শেষ হতে দেরি হওয়ায় কাঠমান্ডুর নির্ধারিত ফ্লাইটের টিকিট আর পাওয়া যায়নি। ফলে সেখান থেকে বিমানযোগে ফেরার পরিকল্পনা ভেস্তে যায়।

পরিস্থিতি বিবেচনা করে পরে তারা বিকল্প পথের সন্ধান করেন। খরাজ জানান, পোখরা থেকে সরাসরি ভারতের গোরক্ষপুর যাওয়ার একটি সড়কপথ বর্তমানে খোলা রয়েছে। তাই আজ সেই পথে গোরক্ষপুরের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা।

অভিনেতা বলেন, আজ গোরক্ষপুর থেকে কোনো ফ্লাইট নেই। তাই সেখানে পৌঁছে আগামীকাল একটি ফ্লাইটে ফেরার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেই পরিকল্পনা অনুযায়ী দেশে ফেরার চেষ্টা করবেন তিনি।

নেপালে অবস্থানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে খরাজ বলেন, প্রবল বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে থাকা এবং সেখানেই শুটিং চালিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন অভিজ্ঞতা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...