আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। এতে ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আজকের স্বর্ণের নতুন দাম
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
| স্বর্ণের ধরন | প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) |
|---|---|
| ২২ ক্যারেট | ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা |
| ২১ ক্যারেট | ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা |
| ১৮ ক্যারেট | ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা |
| সনাতন পদ্ধতি | ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা |
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
রাকিব/
