| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

২৬ আগস্ট কি সরকারি ছুটি থাকছে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ০৯:৫৩:৫০
২৬ আগস্ট কি সরকারি ছুটি থাকছে!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা।

চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। তবে ইসলামি তারিখ ও সংশ্লিষ্ট ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখটি নিশ্চিত হওয়ার অপেক্ষা ছিল। বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কিয়ামের আয়োজন করা হয়।

এ ছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা, সীরাত ও মানবতার বার্তা নিয়ে আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনেকে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দরুদ ও সালাম পাঠের মাধ্যমে দিনটি পালন করেন।

বিভিন্ন স্থানে মিলাদ উপলক্ষে তবারক বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ...