| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

পে-স্কেলে সর্বোচ্চ ১০০% বেতন বৃদ্ধির সুপারিশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৩ ১৭:৪৪:৫৬
পে-স্কেলে সর্বোচ্চ ১০০% বেতন বৃদ্ধির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠকে তিনটি পৃথক বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নিজেদের মতামত ও সুপারিশ জানিয়েছে কমিটির সদস্যরা। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে একই হারে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়নি। জীবনযাত্রার ব্যয় ও নিম্ন গ্রেডের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব গ্রেডে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে। পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব থাকলেও এর হার সব গ্রেডে এক হবে না। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি।

ওই কর্মকর্তা আরও জানান, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদন সামগ্রিকভাবে পর্যালোচনা করেই সচিব কমিটির সুপারিশ তৈরি করা হয়েছে। তবে এসব প্রতিবেদন নিয়ে আগেই কাজ হওয়ার পরও নতুন করে আরও দুটি কমিটি গঠন করা হয়েছে—এ নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

পে কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে-স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সেই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...