| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এসএসসি ফল প্রকাশ সকাল ১০টায়, শিক্ষার্থীরা জানবেন যেভাবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৯ ২১:৩২:৪৫
এসএসসি ফল প্রকাশ সকাল ১০টায়, শিক্ষার্থীরা জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে সরকার। এরপর শিক্ষার্থীরা মোবাইল এসএমএস, অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

তবে সংশ্লিষ্টদের মতে, ফল প্রকাশের নির্ধারিত সময় সকাল ১০টা হলেও সঙ্গে সঙ্গে সবার কাছে ফল পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। কারণ ফলাফল অনলাইনে আপলোডসহ প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন হয়।

এসএসসির ফল জানার পদ্ধতি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা কয়েকটি উপায়ে ফলাফল জানতে পারবেন।

প্রথমত, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করা যাবে। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য নির্ধারিত ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

মোবাইল এসএমএসে ফল জানার নিয়ম

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে ১৬১৪০ এবং ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানো যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে সহজেই তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...