সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রবাসী প্রেমিকের কাছে পাঠাতেন ইবি ছাত্রী
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠীদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি গোপনে ধারণ করে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি জানাজানি হলে হলের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, লন্ডনে অবস্থানরত আবিদ নামের এক ব্যক্তির সঙ্গে অভিযুক্ত ছাত্রীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই ব্যক্তিকে সন্তুষ্ট করতে হলের কক্ষে থাকা সহপাঠীদের অজান্তে বিভিন্ন সময় ছবি তুলে পাঠানো হতো বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ছাত্রীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের অবনতি হলে তিনি মেসেঞ্জারের মাধ্যমে কিছু ছবি হলের অন্য শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেন। পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ছবিগুলো অভিযুক্ত ছাত্রীই তাকে পাঠিয়েছিলেন।
এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা জানান, আবাসিক হলকে নিরাপদ জায়গা মনে করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করেন। অথচ তাদের অজান্তে ঘুমন্ত অবস্থায় কিংবা ব্যক্তিগত সময়ের ছবি ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগকারীদের দাবি, শিক্ষার্থীদের মুখোমুখি হলে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করেন। তবে তিনি কোনো অসৎ উদ্দেশ্যে নয়, ‘কমনসেন্সের অভাবে’ এমনটি করেছেন বলে দাবি করেছেন। যদিও এ বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।
ঘটনার বিষয়ে জানতে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা শুক্রবার হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
