আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথম ধাপে আওতায় মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। প্রাথমিকভাবে মোটরসাইকেলচালকদের জন্য এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসি বলছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বিতরণ কার্যক্রম আরও কার্যকর করতে ফুয়েল পাস আবার সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ফিলিং স্টেশনে এ ব্যবস্থা চালু রয়েছে, সেখান থেকে জ্বালানি নিতে হলে গ্রাহকদের ফুয়েল পাস দেখাতে হবে।
এর আগে ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে গত মার্চে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ওই সময় জ্বালানি সংকটের আশঙ্কায় বাজারে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা দেয়। আমদানিতে অনিশ্চয়তা এবং চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতেও চাপ সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট ও বাজারে কারসাজি ঠেকাতে সরকার গত এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থা চালু করে। পরবর্তীতে জ্বালানির দাম সমন্বয় এবং ফুয়েল পাস কার্যকর হওয়ার পর অতিরিক্ত চাহিদা কমে আসে। পরিস্থিতির উন্নতি হওয়ায় মে মাস থেকে এর ব্যবহার শিথিল করা হয়েছিল।
বিষয়টি নিয়ে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, ফুয়েল পাস কখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। তবে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এর ব্যবহার অনেকটাই কমে গিয়েছিল। এখন নতুন করে এই ব্যবস্থাকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখানে জ্বালানি নিতে হলে গ্রাহকদের অবশ্যই পাস প্রদর্শন করতে হবে।
এর আগে রাজধানী ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ধাপে ধাপে ফুয়েল পাস ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমানে অনেক স্থানে এর ব্যবহার কমে গেলেও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাসের নিয়ম ও ব্যবহারবিধি সংবলিত ব্যানার টানানো রয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
