| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নিজ এলাকাতেই হবে এনআইডির জন্মতারিখ সংশোধন, ইসির নতুন সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ১২:৩৪:৩৯
নিজ এলাকাতেই হবে এনআইডির জন্মতারিখ সংশোধন, ইসির নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও দ্রুত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের আবেদন আর কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে না। নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাই এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এনআইডি-সংক্রান্ত বিভিন্ন সেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ফলে জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখ থাকা জন্মতারিখের ভিত্তিতেই স্থানীয় পর্যায়ে আবেদন নিষ্পত্তি করা যাবে।

এ ছাড়া ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে। এ সেবা নিতে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি জানিয়েছে, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের জন্য নির্ধারিত ফরমে আবেদনকারীদের পারিবারিক তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দিতে হবে, যাতে তথ্য যাচাই সহজ হয়। এনআইডি নবায়নের ক্ষেত্রেও নির্ধারিত ফি প্রযোজ্য হবে।

অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অনলাইনে সরাসরি বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং সেবা আরও দ্রুত পাওয়া সম্ভব হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...