ওমানে ফ্রি ট্যুরিস্ট ভিসা, মিলবে নতুন সুবিধাও
নিজস্ব প্রতিবেদক: পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করতে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটির বাসস্থান আইনের নির্বাহী বিধিমালায় সংশোধনী এনে এই নতুন সুবিধা কার্যকর করা হয়েছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সম্প্রতি ওমানের সরকারি গেজেটে রয়্যাল ওমান পুলিশের জারি করা ১০৯/২০২৬ নম্বর সিদ্ধান্ত প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পুলিশ ও শুল্ক বিভাগের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য দেশের নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ কোনো ভিসা ফি ছাড়াই ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন। তবে কোন কোন দেশের নাগরিক এই সুবিধার আওতায় থাকবেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি ওমান সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য দেশের তালিকা পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এ ছাড়া নতুন নীতিতে পর্যটকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ রাখা হয়েছে। ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় শর্ত পূরণ এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এই ভিসাকে অন্য যেকোনো ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করা যাবে।
নতুন এ উদ্যোগের মাধ্যমে ওমানে স্বল্পমেয়াদি ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি দেশটির পর্যটন শিল্পে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
