১৫ টাকা কেজিতে মিলবে ৩০ কেজি চাল, পাবেন কারা
নিজস্ব প্রতিবেদক: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী পরিবার বছরে ৬ মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থান কম থাকার সময়ে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিতেই এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। বর্তমানে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ উপকারভোগী এই সুবিধার আওতায় রয়েছেন।
এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমানোর পাশাপাশি নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
এদিকে, সারা দেশে ১ হাজার ১০৮টি ওএমএস কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে নিয়মিত চাল ও আটা বিক্রি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। চলমান সংগ্রহ কার্যক্রমের ফলে আগের যেকোনো সময়ের তুলনায় এখন খাদ্য মজুত বেশি রয়েছে।
গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসেবে) রয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
