| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ২৩:২৬:১৯
এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী ৬ আগস্ট গুরুত্বপূর্ণ সভায় বসছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভায় ফল প্রকাশের অগ্রগতি, সম্ভাব্য সময়সূচি এবং প্রয়োজনীয় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, একই দিনে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশসংক্রান্ত অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য সময়সূচি ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন, পর্যালোচনা ও পরিশোধন নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

আলোচ্যসূচিতে আরও রয়েছে, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন এবং পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় পর্যালোচনা।

শিক্ষা সংশ্লিষ্টদের ধারণা, ৬ আগস্টের বৈঠকের পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। তবে এখন পর্যন্ত ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এদিকে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নজর এখন এই সভার দিকে। কারণ, বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...