‘মোটরসাইকেলের সামনেও নাম্বার প্লেট’ এই তথ্য সঠিক নয়
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয় এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
রোববার (২ আগস্ট) বিআরটিএ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং এআইভিত্তিক ট্রাফিক নজরদারি আরও কার্যকর করতে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু চালক নম্বর প্লেটের কয়েকটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা অনেক সময় এআই ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না। এ কারণে মোটরসাইকেলের সামনে অতিরিক্ত নম্বর প্লেট সংযোজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছিল।
তবে বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে এ ধরনের তথ্যকে সঠিক হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে প্রকাশিত পূর্ববর্তী সংবাদটি সংশোধন করা হয়েছে এবং মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট সংযোজন সংক্রান্ত তথ্যটি বাস্তবসম্মত নয়।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
