সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলেছে যে এলাকার সয়াবিন তেলে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার বাজার থেকে সংগ্রহ করা খোলা বা নন-ব্র্যান্ডেড সয়াবিন তেলের নমুনায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক দূষণের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পরিবেশবিজ্ঞান বিভাগের একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এর ২০২৬ সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়েছে।
গবেষণার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সুপারশপ থেকে তিনটি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল এবং ক্যান্টনমেন্ট, উত্তরা ও তেজগাঁও এলাকার বাজার থেকে তিন ধরনের খোলা সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষাগারে মোট ৬০টি নমুনা বিশ্লেষণ করেন গবেষকেরা।
বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষিত প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে ব্র্যান্ডেড তেলে প্রতি লিটারে গড়ে ৪৮ হাজার ৬৭টি এবং খোলা বা নন-ব্র্যান্ডেড তেলে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি কণা পাওয়া গেছে।
এলাকাভিত্তিক তুলনায় তেজগাঁও থেকে সংগ্রহ করা খোলা সয়াবিন তেলের নমুনায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। গবেষকদের ধারণা, শিল্পাঞ্চলের পরিবেশ, বাতাসে ভাসমান কৃত্রিম তন্তু, পুনর্ব্যবহৃত প্লাস্টিকের পাত্রে তেল সংরক্ষণ, খোলা অবস্থায় বিক্রি এবং স্বাস্থ্যবিধির ঘাটতি এ দূষণের পেছনে ভূমিকা রাখতে পারে।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, শুধু তেজগাঁও এলাকার পরিবেশই এই দূষণের একমাত্র কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। উৎপাদন, পরিবহন, সংরক্ষণ কিংবা বিক্রির কোন ধাপে মাইক্রোপ্লাস্টিক তেলের সঙ্গে মিশছে, তা নিশ্চিত হতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।
এদিকে বোতলজাত তেলেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ায় উৎপাদন, পরিশোধন, প্যাকেজিং এবং পরিবহন প্রক্রিয়াকেও সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করছেন গবেষকেরা। ভোজ্যতেলের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থার সুপারিশও করেছেন তারা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
