আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১২ দিনের ছুটি থাকছে। সাপ্তাহিক বন্ধের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এ অবকাশ উপভোগ করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ৩১ দিনের মধ্যে ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে মাসটিতে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি চাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় পরিস্থিতি বা অন্য কোনো বিশেষ কারণে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা যেতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
