যে কারণে ধনীদের আগেই জান্নাতে প্রবেশ করবেন অনেক দরিদ্র
নিজস্ব প্রতিবেদক: ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা সম্পদ বা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে ঈমান, তাকওয়া ও সৎকর্মের ওপর। দুনিয়ার জীবনে ধনীরা জাকাত, দান-সদকা, হজসহ আর্থিক সামর্থ্যনির্ভর অনেক ইবাদত পালনের সুযোগ বেশি পেলেও আখিরাতে চিত্র ভিন্ন হতে পারে। বিভিন্ন সহিহ হাদিসে এসেছে, অনেক দরিদ্র মুমিন ধনীদের আগেই জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “দরিদ্র মুসলিমরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৫৪)
আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, “কিয়ামতের দিন দরিদ্র মুহাজিররা ধনীদের ৪০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ মুসলিম, হাদিস: ২৯৭৯)
আরও একটি বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন দরিদ্র মুহাজিররা জান্নাতের দরজায় এসে কড়া নাড়বেন। ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবেন, তাদের হিসাব-নিকাশ সম্পন্ন হয়েছে কি না। তারা উত্তর দেবেন, দুনিয়ায় তাদের কাছে সামান্য সম্পদই ছিল, আল্লাহর পথে সংগ্রাম করেই জীবন কাটিয়েছেন। তখন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ২৩৮৯)
তবে এক হাদিসে ৪০ বছর এবং অন্য হাদিসে ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশের কথা উল্লেখ থাকায় অনেকের মনে প্রশ্ন জাগে। ইসলামি গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এই পার্থক্য মূলত মানুষের ঈমান, তাকওয়া ও আমলের স্তরের কারণে।
ড. উমর সুলাইমান তাঁর জান্নাত-জাহান্নাম গ্রন্থে উল্লেখ করেছেন, যেসব দরিদ্র ঈমান ও সৎকর্মে সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, তারা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করতে পারেন। আর যাদের আমল ও ঈমান তুলনামূলক কম, তারা তাদের অবস্থান অনুযায়ী ৪০ থেকে ৫০০ বছরের মধ্যে আগে জান্নাতে প্রবেশ করবেন।
একইভাবে ধনীদের মধ্যেও মর্যাদার পার্থক্য থাকবে। ইবনে কাসির আল-বিদায়া ওয়ান-নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, যেসব ধনী ব্যক্তি ঈমান ও আমলে অগ্রগামী হবেন, তারা অন্য ধনীদের তুলনায় আগে জান্নাতে প্রবেশ করবেন।
ইসলামি চিন্তাবিদ ইবনে তাইমিয়া বলেন, যদি ধনী ও দরিদ্র ঈমান ও আমলে সমান হন, তাহলে দরিদ্রদের হিসাব-নিকাশ কম হওয়ায় তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবেন। তবে কোনো ধনীর নেক আমল বেশি হলে হিসাব শেষ হতে সময় লাগলেও জান্নাতে তার মর্যাদা আরও উঁচু হতে পারে।
শায়খ মুহাম্মদ ইবনে উসাইমিন (রহ.) বলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় সীমিত সুযোগ-সুবিধায় জীবন কাটানো দরিদ্র মুমিনদের জন্য আখিরাতে বিশেষ সম্মান ও পুরস্কারের ব্যবস্থা রেখেছেন।
ইসলামি বিশেষজ্ঞদের মতে, জান্নাতে প্রবেশের প্রকৃত মানদণ্ড ধন-সম্পদ নয়; বরং ঈমান, তাকওয়া ও নেক আমল। তাই প্রত্যেক মুসলিমের উচিত সম্পদের অহংকার না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সৎকর্মে মনোযোগী হওয়া।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
