| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

টানা বৃষ্টির আভাস, আরও অন্তত ১০ দিন ভোগান্তির শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩১ ১৭:১০:৫২
টানা বৃষ্টির আভাস, আরও অন্তত ১০ দিন ভোগান্তির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ধারা এখনই থামছে না। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি দুর্বল হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগেই আগামী অন্তত ১০ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চল ও ভারতের ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের বিদর্ভ ও দক্ষিণ মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আরও দুর্বল হতে পারে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখনও সক্রিয় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২ আগস্ট) দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) ও মঙ্গলবার (৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন পরও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকদিন ভেজা আবহাওয়া ও জলাবদ্ধতার ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...