দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিল-জার্মানি মহারণ! বিশ্বকাপে তৈরি হচ্ছে নতুন সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হতেই নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বর্তমান পয়েন্ট টেবিল ও টুর্নামেন্টের নির্ধারিত বিন্যাস অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডেই ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে এক পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে সেলেসাওরা। গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড, যারা নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে। ফেয়ার প্লে পয়েন্টে মরক্কো দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
নকআউট পর্বে স্বস্তিদায়ক অবস্থানে যেতে হলে ব্রাজিলকে অবশ্যই হাইতির বিপক্ষে জয় পেতে হবে। অন্যথায় স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে কঠিন সমীকরণের মুখে পড়তে পারে দলটি। এমনকি গ্রুপে তৃতীয় হয়ে শেষ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৪৮ দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। তবে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ফিফার পূর্বনির্ধারিত জটিল বিন্যাস অনুযায়ী, যেখানে মোট ৪৯৫টি সম্ভাব্য কম্বিনেশন রয়েছে।
বর্তমান সমীকরণ বলছে, যদি ব্রাজিল গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থানে থেকে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল। আর এই মুহূর্তে সেই অবস্থানে রয়েছে জার্মানি।
জার্মানরা নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে। অন্যদিকে মরক্কোর সঙ্গে ড্র করায় তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে আপাতত ব্রাজিলের অবস্থানও বেশ ভালো।
অবশ্য গ্রুপ পর্বে এখনও ব্রাজিলের দুটি ম্যাচ বাকি রয়েছে। ফলে সেলেসাওরা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারলে এই সম্ভাব্য মহারণ এড়ানোও সম্ভব। তবে বর্তমান পরিস্থিতি বলছে, দ্বিতীয় রাউন্ডেই ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্রাজিল-জার্মানি দ্বৈরথ দেখার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশে ২০৩০ সালে একভরি সোনার দাম কত হতে পারে
- ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম
- Vivo S2 Pro; জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার
- দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ আগস্ট ২০২৬
- আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
- এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা
- মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ০২ আগস্ট ২০২৬
- মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
- এলপিজির দামে লাফ; কোন সিলিন্ডারের কত টাকা বাড়ল
- ৫ আগস্ট থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি; কারা পাবেন না
