| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুন ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৮ ০৮:০৬:৩৬
আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বড় অঙ্কের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়।

সোমবার (১৫ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানায় বাজুস। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ফলে কয়েক দিনের ব্যবধানেই আবারও বাড়লো মূল্যবান এই ধাতুর দাম।

আজকের নতুন সোনার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা

এর আগে গত ১৩ জুন সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানেই আবারও বড় অঙ্কে বেড়ে নতুন রেকর্ডের দিকে এগোলো সোনার বাজার।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার বেড়েছে, আর ৩৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই বেড়েছিল দাম।

রুপার বাজারেও ঊর্ধ্বগতি

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা।

নতুন দর অনুযায়ী:

২১ ক্যারেট রুপা: ৫ হাজার ১৩২ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৪৩২ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩২৪ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে, আর ২২ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...