| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

১ জুলাই থেকে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কোন গ্রেডে কত বাড়বে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৭ ২০:৪৮:৫৩
১ জুলাই থেকে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কোন গ্রেডে কত বাড়বে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন স্কেল (পে স্কেল) কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সুবিধা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তন আসবে।

বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সঙ্গে ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে নতুন পে স্কেল চালু হলে এই অতিরিক্ত সুবিধা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ গ্রেডভুক্ত অধ্যক্ষদের মূল বেতন বর্তমান ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকায় উন্নীত হতে পারে। অর্থাৎ তাদের বেতনে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দশম গ্রেডভুক্ত বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের মূল বেতন বর্তমানে ১৬ হাজার টাকা। নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে ২৪ হাজার টাকায় পৌঁছাতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন বেতন স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যদিও বিদ্যমান বিশেষ সুবিধা বাতিল হবে, তবুও বেসিক বেতন বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে।

এখন সরকারি অনুমোদন ও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে নতুন জাতীয় পে স্কেল। এটি বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও শিক্ষক-কর্মচারীর বেতন কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...