| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আশুরার সরকারি ছুটি কবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৬ ১৬:৫৬:৫৮
আশুরার সরকারি ছুটি কবে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরার সরকারি ছুটি কবে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে মহররম মাসের চাঁদ দেখার ঘোষণার জন্য। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেওয়া তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে পবিত্র আশুরার তারিখ এবং সরকারি ছুটির দিন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এজন্য নির্ধারিত ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করা যাবে।

উল্লেখ্য, ‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়। মুসলিম বিশ্বে দিনটি বিশেষ মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে পালন করা হয়ে থাকে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...