নবম পে স্কেল চালু হলে বন্ধ হচ্ছে ‘বিশেষ সুবিধা’, কত বাড়বে বেতন!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন এই পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।
তবে বেতন বৃদ্ধির এই সুখবরের পাশাপাশি থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বর্তমানে পাওয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করা হতে পারে।
বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পেয়ে থাকেন ১০ শতাংশ বিশেষ সুবিধা। কিন্তু নবম পে স্কেল চালু হলে এই অতিরিক্ত সুবিধা আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরতদের বেতন বাড়তে পারে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ কারণেই নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
নতুন পে স্কেল বাস্তবায়িত হলে লাখো সরকারি চাকরিজীবীর বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
