| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

নবম পে-স্কেলে দ্বিগুণ হতে পারে পেনশন, কবে প্রকাশ হবে গেজেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৪ ১৪:১২:১৪
নবম পে-স্কেলে দ্বিগুণ হতে পারে পেনশন, কবে প্রকাশ হবে গেজেট

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের পরিকল্পনায় রয়েছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে।

যদিও এখনো নবম পে-স্কেলের গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, সংশ্লিষ্ট সূত্র বলছে, খুব শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ হতে পারে। ইতোমধ্যে নতুন পে-স্কেলের খসড়া ও রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, একবারে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে তিন ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিকের ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক বেতন শতভাগ পর্যন্ত বাড়তে পারে বলেও আলোচনা রয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো চালুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি আরও জানান, আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নতুন সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা বাড়াতে পেনশনেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন ১০০ শতাংশ বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া মাসে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পেনশন পান এমনদের জন্য ৭৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত পেনশন বাড়তে পারে।

শুধু বেতন নয়, নতুন পে-স্কেলে ভাতা কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। বৈশাখী ভাতা বর্তমানের মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সব মিলিয়ে, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...