১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। প্রথম পর্যায়ে আংশিকভাবে নতুন বেতন স্কেলের সুবিধা কার্যকর করা হবে। পরে পর্যায়ক্রমে বাকি সুবিধাও যুক্ত হবে।
এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতন বৃদ্ধির ৫০ শতাংশ সুবিধা কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ যুক্ত হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।
বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিল বেতন কমিশন।
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ছে বেতন
গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড-২: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড-৪: ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা
গ্রেড-৫: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা
গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা
গ্রেড-৭: ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা
গ্রেড-৮: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড-৯: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড-১০: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা
গ্রেড-১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা
গ্রেড-১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড-১৩: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা
গ্রেড-১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড-১৭: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা
গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড-২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা
নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট প্রাপ্তি ৪১ হাজার টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
