| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সময় চূড়ান্ত, কমেছে ওভার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০১ ০৭:০০:০৭
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সময় চূড়ান্ত, কমেছে ওভার

নিজস্ব প্রতিবেদক: ভেজা আউটফিল্ডের কারণে দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের এশিয়ান গেমস সেমিফাইনালের সময় চূড়ান্ত হয়েছে। ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়েছে।

জাপানের নিসশিনে অনুষ্ঠিত এই ম্যাচে স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে টস হবে। বাংলাদেশ সময় অনুযায়ী টস হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। ম্যাচের প্রথম বল গড়াবে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে।

মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। একাধিকবার মাঠ পরিদর্শনের পর ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সময়ের ঘাটতির কারণে দুই দলের ইনিংস ১৩ ওভারে সীমিত করা হয়েছে।

এর আগে বৃষ্টির আশঙ্কা ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচ না হলে পাকিস্তান ফাইনালে যাওয়ার সুযোগ পেত। তবে এখন খেলা মাঠে গড়ানোর পথ তৈরি হয়েছে।

এদিকে পিচে বেশ কিছু ফাটল দেখা গেছে। ফলে ১৩ ওভারের ম্যাচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের টস, ম্যাচের স্কোর ও গুরুত্বপূর্ণ মুহূর্তের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলের উত্তেজনায় আবারও মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...