| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০১ ০৬:১৫:৩২
ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। মাঠের আউটফিল্ড ভেজা ও কিছুটা কর্দমাক্ত থাকায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিসশিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। মাঠে রোদ থাকলেও আউটফিল্ড পুরোপুরি খেলার উপযোগী হয়নি বলে জানানো হয়েছে।

সকাল ৮টা ৫০ মিনিটে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর টস ও ম্যাচ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দুই দলের ক্রিকেটাররা মাঠে ওয়ার্ম-আপ করছেন। পিচে বেশ কিছু ফাটল দেখা গেছে, যা ম্যাচে স্পিনারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে টস কখন হবে এবং নির্ধারিত সময়ের তুলনায় ম্যাচ কতটা পিছিয়ে শুরু হবে, তা মাঠ পরিদর্শনের পর জানা যাবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলের উত্তেজনায় আবারও মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...