১ জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী; কোন গ্রেডে কত টাকা দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জাতীয় সংসদে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় নতুন বাস্তবতা বিবেচনায় সরকার নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। প্রথম ধাপে আংশিকভাবে নতুন স্কেলের সুবিধা কার্যকর করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি সুবিধা যুক্ত হবে।
এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে। কমিশনের প্রস্তাবে বিভিন্ন গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতন বৃদ্ধির ৫০ শতাংশ কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ যুক্ত হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাসহ সব আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।
বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিল বেতন কমিশন।
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ছে বেতন
গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড-২: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড-৪: ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা
গ্রেড-৫: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা
গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা
গ্রেড-৭: ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা
গ্রেড-৮: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড-৯: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড-১০: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা
গ্রেড-১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা
গ্রেড-১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড-১৩: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা
গ্রেড-১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড-১৭: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা
গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড-২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা
নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট প্রাপ্তি ৪১ হাজার টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
