| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রাশ করার পরও দাঁতের হলুদ দাগ; দূর করবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ১০:১০:০৩
ব্রাশ করার পরও দাঁতের হলুদ দাগ; দূর করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: হাসি সুন্দর দেখাতে ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই। কিন্তু নানা কারণে অনেকের দাঁতে হলুদ দাগ পড়ে যায়, যা আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। অনেকেই দাঁত সাদা করতে ব্যয়বহুল চিকিৎসা বা কসমেটিক পদ্ধতির দিকে ঝোঁকেন। তবে কম খরচে ঘরোয়া কিছু উপায়েও দাঁতের হলুদ ভাব অনেকটা কমানো সম্ভব।

জেনে নিন সহজ কয়েকটি ঘরোয়া উপায়:

১. কলার খোসা ব্যবহার করুন

কলার খোসার ভেতরের সাদা অংশ দাঁতের জন্য উপকারী বলে মনে করা হয়। প্রতিদিন কয়েক মিনিট ধরে খোসার সাদা অংশ দাঁতে আলতোভাবে ঘষতে পারেন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দাঁতের হলুদ ভাব কিছুটা কমতে পারে।

২. লবণ দিয়ে দাঁত পরিষ্কার

দাঁতের যত্নে বহুদিন ধরেই লবণের ব্যবহার চলে আসছে। এটি দাঁত পরিষ্কার রাখতে সহায়ক হিসেবে পরিচিত। কেউ কেউ সামান্য লবণ ব্যবহার করে দাঁত মাজেন। তবে অতিরিক্ত ঘষামাজা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে, তাই এ ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

৩. তুলসি পাতার গুঁড়া

তুলসি পাতা শুকিয়ে গুঁড়া করে টুথপেস্টের সঙ্গে মিশিয়ে ব্যবহার করার প্রচলন রয়েছে। নিয়মিত ব্রাশের সঙ্গে এটি ব্যবহার করলে দাঁতের দাগ কমাতে সহায়ক হতে পারে বলে অনেকে মনে করেন।

৪. কমলার খোসা

কমলার খোসাও দাঁতের যত্নে ব্যবহৃত একটি জনপ্রিয় ঘরোয়া উপাদান। রাতে দাঁতে হালকাভাবে কমলার খোসা ঘষে কিছুক্ষণ পর কুলি করতে পারেন। নিয়মিত ব্যবহারে দাঁতের উজ্জ্বলতা কিছুটা বাড়তে পারে।

তবে মনে রাখতে হবে, দাঁতের হলুদ দাগ দীর্ঘদিনের হলে বা অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে অবশ্যই একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। কারণ সব ধরনের দাগ ঘরোয়া পদ্ধতিতে দূর নাও হতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...