স্বর্ণের দামে বড় ধস, দুই মাসের মধ্যে সর্বনিম্নে বাজার
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছে স্বর্ণের দাম। মাত্র একদিনের ব্যবধানে উল্লেখযোগ্য পতনের পর মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে গত দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে স্বর্ণবাজারে তৈরি হয়েছে বড় চাপ। একই সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ২৬ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। পাশাপাশি জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে বাজারে স্বর্ণের চাহিদা কমেছে এবং দাম নিম্নমুখী হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেকেই এখন ডলারের দিকে ঝুঁকছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাবেও বৈশ্বিক আর্থিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঘিরে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
অর্থনীতিবিদদের মতে, তেলের মূল্যবৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিতে পারে। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে। আর সুদের হার বেশি থাকলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, শুল্কনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের কারণে মূল্যস্ফীতি বাড়লে ভবিষ্যতে সুদহার আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুতেও দরপতন দেখা গেছে। রুপার দাম প্রায় ৩ শতাংশ কমেছে, আর প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে নেমে এসেছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৩০ মিনিটের খেলা শেষ; স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: নেদারল্যান্ডস বনাম জাপান, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ ইরান-নিউজিল্যান্ড; জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: পরিসংখ্যান কী বলছে, কার পাল্লা ভারী
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে আড়াইগুণ; তালিকা দেখুন
- আশুরার সরকারি ছুটি কবে
- চরম উত্তেজনা শেষ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ: জানুন ফলাফল
- আজ রাতেই ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: লাইভ দেখার সব তথ্য এক নজরে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুন ২০২৬
- জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, ১০ম-২০তম গ্রেডে বৃদ্ধি হতে পারে ৩৫ শতাংশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ফ্রান্স বনাম সেনেগাল, জানুন ফলাফল
- শুরু হল স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- শুরু আগেই আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ফলাফল ফাঁস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ জুন ২০২৬
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, যেভাবে দেখবেন লাইভ সম্প্রচার
