| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১২:০৯:৫৯
প্রধানমন্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান।

শনিবার (২৩ মে) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে নিজের ফেসবুক প্রোফাইলেও লিগ্যাল নোটিশের বিষয়টি প্রকাশ করেছেন অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান।

নোটিশে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে এতে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হওয়ার কথাও উল্লেখ করেন নোটিশ প্রেরণকারী আইনজীবী।

নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...