| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আ.লীগ নিয়ে সাকিবের মন্তব্যে সামাজিক মাধ্যমে তোলপাড়

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ১০:৩৮:০৯
আ.লীগ নিয়ে সাকিবের মন্তব্যে সামাজিক মাধ্যমে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই বিশ্বসেরা অলরাউন্ডার ইউটিউবভিত্তিক একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি কেউ আওয়ামী লীগ করে না।”

তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। পাশাপাশি কেন নতুন দল না গড়ে সরাসরি মূলধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন—এ প্রশ্নের জবাবেও তিনি নিজের অবস্থানেই অনড় থাকার ইঙ্গিত দেন।

দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি এখনো দেশে ফিরতে পারেননি। ভবিষ্যতে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

নির্বাচনে অংশ নেওয়ার সময় কোনো নিরাপত্তা শঙ্কা ছিল কি না—এমন প্রশ্নে তিনি আবেগঘনভাবে বলেন, “আমি কখনো মাগুরায় সাকিব আল হাসান হইনি, আমি সব সময় মাগুরায় ফয়সালই ছিলাম।”

বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের টান স্পষ্টভাবে উঠে এসেছে।

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...