| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ২১:২১:২৯
আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব ও মহাকাশ গবেষণার তথ্যের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিম আল জারওয়ান, যিনি আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

তিনি জানান, বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী ১৭ মে (রোববার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ জন্ম নেবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫৮ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে এবং দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সেদিনই খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। এরপর ২৬ মে (জিলহজ ৯) পালিত হবে আরাফা দিবস এবং ২৭ মে (জিলহজ ১০) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব তারিখ সম্পূর্ণ বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। ইসলামি নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ পর্যবেক্ষণের পর ঈদের তারিখ নিশ্চিত করবে।

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব হওয়ায় সম্ভাব্য তারিখ সামনে আসায় প্রবাসী বাংলাদেশিসহ অনেকেই আগেভাগেই ভ্রমণ ও ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে পারছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...