| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

টানা ৫ দিনের বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৯ ০৯:০৪:০৯
টানা ৫ দিনের বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা। দাবদাহের পর স্বস্তির আবহ ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হকের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এছাড়া রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

অন্যদিকে বুধবার পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এই সময়ে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া রংপুরে ২০, ফরিদপুরে ১৯, চুয়াডাঙ্গায় ১৬, সাতক্ষীরায় ১৪ এবং যশোরে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, চলমান এই বৃষ্টিপাত তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি দিলেও বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...