পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ কাল, নতুন মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল শনিবার সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ বৈশাখকে কেন্দ্র করে এই দিনটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন।
তবে এখনো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, তিনিই মুখ্যমন্ত্রী পদে এগিয়ে আছেন।
সরকার গঠনের প্রস্তুতি সম্পন্ন করতে আজ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে অমিত শাহের। তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভা গঠন নিয়েও আলোচনা হতে পারে।
এদিকে নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ না করার অবস্থানে অনড় রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করবেন না। প্রয়োজনে তাকে বরখাস্ত করা হলে তবেই দায়িত্ব ছাড়বেন— এমন অবস্থান নিয়েছেন তিনি।
এর ফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং সাংবিধানিক জটিলতা ও সম্ভাব্য রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
