দেশে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই ধরনের আবহাওয়া পরিস্থিতি শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্তও দেশের আট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
রোববার (১০ মে) পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। ওই দিন রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সোমবার (১১ মে) আবারও প্রায় সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি এলাকাজুড়ে বৃষ্টি হতে পারে, তবে অন্যান্য বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় একই সময়ে তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৫২ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়টায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
