টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জরুরি উন্নয়নকাজের কারণে টানা ১৩ দিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশের গাছের ডালপালা কাটাসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট করা হবে। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ–৫ এর আওতাধীন বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই শাটডাউন কার্যকর থাকবে।
১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১১ মে রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, বুধপাড়াসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, রূপসিডাঙ্গা, হরিয়ান বাজারসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
১৩ মে শ্যামপুর এলাকার বিভিন্ন পাড়া ও পানিশোধনাগার সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৪ মে মেহেরচন্ডি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় একই সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।
১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় পাহারপুর ও কাপাশিয়া এলাকার কিছু অংশে বিদ্যুৎ থাকবে না।
১৮ মে কাপাশিয়া ফিডারের আওতায় বেলঘড়িয়া রোড, সমসাদিপুর, পাক ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
১৯ মে বনগ্রাম ফিডারের কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
২০ মে কাটাখালী বাজার ও পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২১ মে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকায় একই সময় বিদ্যুৎ থাকবে না।
২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
২৪ মে পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো জানিয়েছে, ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই এই কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
