ঈদের আগে টানা ১৩ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে রাজশাহীর যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কাজের কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন প্রতিদিন ৬ ঘণ্টা করে নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই এবং লাইন সংস্কারের কাজ চলবে। এজন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সূচি অনুযায়ী, ১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাবি স্টেশন ফিডারের জলিলের মোড়, মেহেরচন্ডি ও বুধপাড়াসহ কয়েকটি এলাকায় একই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের অধীনে কাটাখালী বাজার, আদর্শ কলেজ, রুপসিডাঙ্গা ও হরিয়ান বাজার এলাকায় লোডশেডিং কার্যকর হবে। ১৩ মে শ্যামপুর এলাকার বিভিন্ন পাড়া ও পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
এছাড়া ১৪ মে মেহেরচন্ডি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৬ মে বনগ্রাম ফিডারের হাজরাপুকুর, কালিয়াপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় একই সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের পাহারপুর ও কাপাশিয়া তালুকদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে কাপাশিয়া ফিডারের বেলঘড়িয়া রোড, সমসাদিপুর ও পাক ইসলামপুর এলাকাতেও লোডশেডিং চলবে।
পরবর্তী সময়ে ১৯ মে বনগ্রাম ফিডারের কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ২০ মে কাটাখালী বাজার ও পৌরসভা এলাকায় একই পরিস্থিতি থাকবে।
এছাড়া ২১ মে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকায় এবং ২৩ মে বিহাস ফিডারের মাসকাটাদিঘী, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট চলবে। সর্বশেষ ২৪ মে পদ্মা আবাসিক এলাকার গ্রাহকরাও এই কর্মসূচির আওতায় পড়বেন।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নকাজ শেষ হলে ঈদের সময় আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
