বিদ্যুতের দাম আবার বাড়তে পারে, ২১% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি লোকসান কমাতে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করেছে।
বুধবার (৬ মে) বিকেলে বিইআরসির এক সদস্য জানান, পিডিবির পাঠানো প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। কারিগরি কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন খুচরা পর্যায়ে ৮.৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ দাম বৃদ্ধি পায়। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ৬.৭০ টাকা থেকে বেড়ে ৭.০৪ টাকায় দাঁড়ায়।
নতুন প্রস্তাব অনুযায়ী, যদি ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা পর্যন্ত বাড়তে পারে।
এর আগে গত ৯ এপ্রিল বিদ্যুতের দাম পুনর্বিবেচনার জন্য ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই প্রস্তাব সামনে এসেছে।
পিডিবির হিসাব অনুযায়ী, প্রতি ইউনিটে ৫০ পয়সা দাম বাড়ালে সরকারের ভর্তুকি কমবে প্রায় ৫ হাজার ২৪৪ কোটি টাকা। আর ১ টাকা বাড়লে ভর্তুকি কমতে পারে ১০ হাজার ৪৮৯ কোটি টাকার বেশি। একইভাবে ১ টাকা ২০ পয়সা বাড়ালে ভর্তুকি কমে প্রায় ১২ হাজার ৫৮৬ কোটি টাকায় নেমে আসতে পারে।
এখন বিইআরসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্টরা। বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তা থেকে শুরু করে শিল্পখাত পর্যন্ত।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
