| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা যাচ্ছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৬ ১৫:২৪:৫৬
ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা কবে হবে—এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দেশে সম্ভাব্য তারিখ জানানো শুরু হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, দেশটিতে ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে ধরে নিয়ে ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা দেখানো হয়েছে।

পাকিস্তানও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৭ মে সেখানে ঈদ উদযাপন হতে পারে।

ইউরোপ ও যুক্তরাজ্যে অবশ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ নির্ধারণ করা হবে। বিভিন্ন ইসলামিক সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ২৭ মে বা ২৮ মে—এই দুই দিনের যেকোনো একদিন ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতেও বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ধারণা করা হচ্ছে, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে শেষ পর্যন্ত ঈদের নির্দিষ্ট তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষেই ঈদুল আজহার চূড়ান্ত দিন ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...