| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সোনার দাম আবার বাড়ল, সকাল থেকেই কার্যকর নতুন রেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৬ ১০:৩৫:০০
সোনার দাম আবার বাড়ল, সকাল থেকেই কার্যকর নতুন রেট

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দামে এবার ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দামের ওঠানামার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মাত্র একদিন আগেই (৫ মে) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই আবার উল্টোভাবে দাম বাড়ানো হলো।

নতুন সোনার দাম (প্রতি ভরি)

* ২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা (বৃদ্ধি ২,১৫৮ টাকা)

* ২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা (বৃদ্ধি ২,০৪১ টাকা)

* ১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা (বৃদ্ধি ১,৭৫০ টাকা)

* সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)

রুপার দামও বাড়ল

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন রেট অনুযায়ী—

* ২২ ক্যারেট: ৫,৬৫৭ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা)

* ২১ ক্যারেট: ৫,৩৬৫ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা)

* ১৮ ক্যারেট: ৪,৬০৭ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা)

* সনাতন পদ্ধতি: ৩,৪৪১ টাকা (বৃদ্ধি ৫৮ টাকা)

বাজারে সোনার এই ঘন ঘন ওঠানামায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবী সোনার দামের পরিবর্তনের কারণেই এমন সমন্বয় হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...