পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, এমপিও শিক্ষকরা পাচ্ছেন যে সুবিধা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। পে-কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই থেকে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ নিয়ে প্রশ্ন উঠেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন কি না। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর সুবিধা পাবেন। যদিও তাদের বেতনের বড় অংশ সরকার বহন না করলেও আংশিক সরকারি অনুদান থাকায় পে-স্কেলের সুবিধা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও জানান, যেহেতু শিক্ষক-কর্মচারীদের সম্পূর্ণ বেতন সরকার বহন করে না, তাই সরকারি অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা কার্যকর করা হবে।
এদিকে পে-কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করলেও অর্থনৈতিক বাস্তবতায় তা কমে ৬০ থেকে ৭০ শতাংশে নামতে পারে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর করা হতে পারে।
তবে এই ৫০ শতাংশ বৃদ্ধি সরাসরি কমিশনের পুরো সুপারিশ অনুযায়ী নয়। বরং সুপারিশে প্রস্তাবিত বেতন বৃদ্ধির ৬০ থেকে ৭০ শতাংশ অংশ বিবেচনা করে তার ভিত্তিতে প্রথম ধাপ নির্ধারণ করা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত উচ্চপর্যায়ের কমিটির পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিষয়টি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।
তিনি আরও জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কমিশনের পুরো সুপারিশ বাস্তবায়ন কঠিন হওয়ায় ধাপে ধাপে বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাবই এখন অগ্রাধিকার পাচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
