| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল: বেতন বাড়তে পারে ৬০–৭০ শতাংশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৫ ০৮:৩১:৪৭
নবম পে-স্কেল: বেতন বাড়তে পারে ৬০–৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে হিসাব-নিকাশ চলছে। পে-কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও, বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় তা কমিয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধির দিকে যেতে পারে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পে-স্কেল বাস্তবায়ন একবারে নয়, তিন ধাপে করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বাড়ানো হতে পারে। তবে এই বৃদ্ধি কমিশনের পূর্ণ সুপারিশ অনুযায়ী নয়। বরং কমিশনের প্রস্তাবিত বৃদ্ধির ৬০–৭০ শতাংশ হিসাব করে তার একটি অংশ প্রথম ধাপে কার্যকর করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পে-কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ এগোচ্ছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা বর্তমান পরিস্থিতিতে কঠিন। তাই একটি সমন্বিত প্রস্তাব হিসেবে মূল বেতন ৬০ থেকে ৭০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে, তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে প্রথম ধাপেই বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, প্রথম বছরে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করতে বাজেটে অন্তত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...