সারাদেশের কৃষকদের জন্য স্বস্তির খবর
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ঝড় ও টানা ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই কৃষকদের জন্য আশার খবর দিলেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৪ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সামনে টানা কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমে গিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রায় টানা ১০ দিনের বেশি সময় সূর্যের দেখা মিলতে পারে।
এ সময়ে কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ পরিকল্পনা করে এগিয়ে নিতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি (BWOT)-এর পক্ষ থেকেও একই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের মতে, ধান সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের জন্য খুব শিগগিরই অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিস্তারিত জানানো হবে বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে, আজ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তবে অতিভারি বৃষ্টির তীব্রতা কমেছে, এখন বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
