কত ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। তিনটি কমিশনের সুপারিশ যাচাই করা কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, চলতি বছরের জুলাই থেকেই ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। তবে বাড়তি আর্থিক চাপ সামাল দিতে সরকারকে একবারে নয়, কয়েকটি ধাপে এটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র বলছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই আংশিক বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ যুক্ত করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে।
কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব তুলে ধরা হয়। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামোর সুপারিশও প্রস্তুত করা হয়েছে।
সব মিলিয়ে, তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের একটি রূপরেখা সামনে এসেছে। এর মধ্যে প্রথম ধাপেই বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, শুধু প্রথম বছরেই মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করতে অন্তত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হতে পারে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
