ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রা সহজ করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ১৭ মে পর্যন্ত।
প্রথম দিন অর্থাৎ ১৩ মে যাত্রীরা কিনতে পারবেন ২৩ মে’র যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে ধাপে ধাপে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে।
এদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে নির্ধারিত তারিখ অনুযায়ী টিকিট বিক্রির এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে পবিত্র ঈদুল আজহা ২৮ বা ২৯ মে উদযাপিত হতে পারে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
